ব্যাট হাতে দিনের পর দিন অস্ট্রেলিয়ার রবিনহুড হয়ে উঠেছেন ট্রাভিস হেড। পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে টেনে তোলার ম্যাচে প্রতিনিয়ত হাসছে তার ব্যাট। ঘরের মাঠ অ্যাডিলেডে আজ আরও একটি সেঞ্চুরি পেয়েছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া লিড নিয়েছে ৯৫ রানের।
৬৭ রানে ক্যামেরুন গ্রিন আউট হলে ক্রিজে আসেন হেড। গুদাকেশ মোতির বলে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন হেড। চলতি গ্রীষ্মে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। আর ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরি।
সেঞ্চুরির পর আগের চেয়ে আক্রমণাত্বক হয়ে ওঠেন হেড। ইনিংসটা বেশিক্ষণ টেনে নিতে পারেননি। ১৩৪ বলে ১১৯ রান করে ফিরেছেন সাজঘরে। ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
তিনি আউট হওয়ার আগেই অবশ্য লিড পায় অজিরা। চা বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৮ উইকেটে ২৬০ রান।
শেষ সেশনে আর ২৩ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারায় অজিরা। ইনিংস থামে ২৯৩ রানে।
