আগামী ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় উদ্বোধন করা হবে রাম মন্দির। এদিন পশ্চিমবঙ্গে খোলা থাকবে মদের দোকান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ‘ড্রাই ডে’ ঘোষণার দাবিতে দায়ের হওয়া মামলা খারিজ করে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি পশ্চিমবঙ্গে ‘ড্রাই ডে’ চেয়েছিলেন মামলার বাদীরা। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে।
মামলার বাদীরা বলেন, ইতোমধ্যে চারটি রাজ্য ওই দিনকে ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে। কিন্তু শুনানিতে রাজ্যের পক্ষে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে তা খারিজের আবেদন জানানো হয়।
ডিভিশন বেঞ্চও জানিয়ে দেয়, ড্রাই ডে ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। স্টেট বেভারেজ করপোরেশন রয়েছে। তাদের এই সংক্রান্ত একাধিক বিধি রয়েছে। তাই এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না।
যেদিন মোদি যাবেন অয্যোধ্যায় সেদিন বিরোধীরা কে কোথায়?