ফুটপাতে ঘুমাতেন জাভেদ আখতার!

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার ও গীতিকবি জাভেদ আখতার একসময় ফুটপাতে ঘুমাতেন। কখনো থাকতেন গাছের নিচে। ছিল না  খাওয়া-দাওয়ার টাকা। সম্প্রতি নিজের ৭৯তম জন্মদিনে এসব কথাই মনে পড়েছে তার।

এমনিতে মানুষের প্রতিভার কোনো বয়স হয় না। জাভেদ আখতার তরুণ বয়সে ‘শোলে’, ‘সীতা অর গীতা’, ‘ত্রিশূলৎ’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ডন’ এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন। এরপর চিত্রনাট্য লেখা বন্ধ করলেও থামাননি গান লেখা। অসংখ্যা স্মরণীয় গান লিখেছেন তিনি, যার তালিকা শেষ হবে না।

১৯৬৪ সালে মুম্বাই শহরে আসেন জাভেদ আখতার। তখন থেকে শুরু হয় সেই লড়াই। তখন থাকার জায়গা ছিল না তার। ঘুমাতে হত ফুটপাতে, গাছের নিচে। খাওয়া-দাওয়ার ঠিক ছিল না। কিছুদিন এভাবে কাটানোর পর তার মাথা গোঁজার ঠাঁই হয় কমল আমরোহি স্টুডিওতে।

জাভেদ আখতার ও সেলিম খানকে প্রথম চিত্রনাট্য লেখার সুযোগ দেন রাজেশ খান্না। তার  ‘হাতি মেরে সাথি’তে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। পরে ‘সীতা অর গীতা’র চিত্রনাট্য লিখতে গিয়ে দেখা হয় হানি খানের সঙ্গে। তাকে বিয়ে করে সংসারও শুরু করেন। ফারহান আখতার ও জোয়া আখতার তাদেরই সন্তান। তবে হানির সঙ্গে জাভেদ আখতারের বিয়ে একসময় ভেঙ্গে যায়। পরে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন তিনি।

সম্প্রতি ‘অ্যানিম্যাল’ সিনেমা নিয়ে মন্তব্য করায় বিতর্কিত হন জাভেদ আখতার। সিনেমায় নারী অবমাননা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছিলেন তিনি। যদিও তার প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য করেন সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে জাভেদ আখতার এই প্রতিক্রিয়াকে খুব গুরুত্ব দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত