বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান।
ড. খন্দকার মোশাররফ হোসেন বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার এই পরিস্থিতিতে দলের দুই চারজন ছাড়া সেভাবে কেউ খোঁজখবর রাখছেন না এমন একটি খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়। এরপরই মঈন খান তাকে দেখতে গেলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসাধীন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ড. আব্দুল মঈন খান।
