রূপায়ণ সিটির ২০২৪ সালের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা ও সেলস কনফারেন্স অনুষ্ঠিত 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম

বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড ‘রূপায়ণ সিটি’ হবিগঞ্জের দ্যা প্যালেস রিসোর্টে ২০২৪ সালের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা ও সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এসময় রূপায়ণ সিটির সকল বিভাগীয় প্রধানদের হাতে বার্ষিক কর্মপরিকল্পনা ২০২৪ নির্দেশিকা হস্তান্তর করা হয়।

রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান বলেন, ‘২০২৪ সালে রূপায়ণ সিটি আরও নতুন উচ্চতায় আহরণ করবে। আমরা ২০২৪ সালকে দক্ষতা নিরূপণের বছর ঘোষণা করছি। এই লক্ষ্যে আমরা আমাদের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করব। আমরা আমাদের গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেব।’ এই সময় তিনি উপস্থিত সকলকে দিয়ে একটি মানব শিকল তৈরি করেন রূপায়ণ সিটির একতা এবং একত্রে সম্মুখপানে ধাবিত হওয়ার প্রতীক হিসেবে।

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.) বলেন, ‘একটি ফলে ভরা গাছ যেমন শুধু উপরে ঝাঁকড়া ও আকর্ষণীয় দেখালেও, তার মাটির নিচের শিকড় অনেক বেশি শক্তিশালী হতে হয়। একইভাবে প্রতিষ্ঠানের অগ্রগতি নির্ভর করে আমরা কতটা শক্তভাবে আমাদের কর্মপরিকল্পনা করি এবং কতটা নিষ্ঠার সাথে তা প্রয়োগ করি।’

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আমরাই শ্রেষ্ঠ টিম। আমরা প্রতিনিয়ত সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা দেশের আবাসন খাতের পরিবর্তন এনেছি। ২০২৪ সাল হতে যাচ্ছে রূপায়ণ সিটির বছর বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ২০২৪ সালে বিপণন কৌশল নিয়ে আলোচনা করেন রূপায়ণ সিটির সিবিও (আরসিইউ) রেজাউল হক লিমন, সিটির সিবিও (রূপায়ণ ম্যাক্সাস) গৌতম তরফদার, সিএইচআরও এইচ এম ফরিদুর রহমান, রূপায়ণ সিটির সিএফও (ইনচার্জ) মোর্শেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কর্মকর্তা অংশ নেন।

অনুপ্রেরণা ও স্বীকৃতি প্রত্যেকটি মানুষকে আরও উৎকর্ষের দিকে পরিচালিত করে। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে, এদিন রূপায়ণ সিটি গত ২০২৩ সালের সকল ব্যক্তিগত পারফর্মার ও বিভাগসমূহকে পুরস্কৃত করে।

রূপায়ণ সিটির উল্লেখযোগ্য প্রকল্প, রূপায়ণ সিটি উত্তরা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি। এই প্রকল্পটিতে রয়েছে আবাসিক, বাণিজ্যিক, শিক্ষাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা। রূপায়ণ সিটি উত্তরা ইতোমধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় আবাসন প্রকল্পে পরিণত হয়েছে।

এই কনফারেন্সের মাধ্যমে রূপায়ণ সিটি তাদের ২০২৪ সালের ব্যবসায়িক পরিকল্পনা ও বিপণন কৌশল সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করে রূপায়ণ সিটি ২০২৪ সালকে আরও একটি সফল বছর হিসেবে কাটাতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত