রাজধানীর মেহেরাব প্লাজার আগুন নিয়ন্ত্রণে

  • ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন মহিলাকে নিরাপদে উদ্ধার করে
  • বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে সংস্থাটি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:০৬ এএম

রাজধানীর তোপখানা রোডে মেহরাব প্লাজার ১৫ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকালের দিকে এ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ০৮:১৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন মহিলাকে নিরাপদে উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে সংস্থাটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত