সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটিতে ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
১. পদ: আর্মি মেডিকেল কোর
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। ইন্টার্ণশীপ সম্পন্ন থাকতে হবে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে 'এ' গ্রেড, ৩টি তে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে 'এ' গ্রেড, ১টি তে 'বি' গ্রেড।
২. পদ: আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।
খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে 'এ' গ্রেড, ৩টি তে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে 'এ' গ্রেড, ১টি তে 'বি' গ্রেড।
বয়স ও বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত। তবে ১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপর হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
মহিলা: অবিবাহিত/বিবাহিত।
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা পাবেন।
আবেদন ফি: ২০০০ টাকা (অফেরতযোগ্য)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinbangladesharmy.army.mil.bd/ এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরাও
এসএসসি পাসে পুলিশে চাকরি, ৩৬০০ পদে চলছে আবেদন