ছবি ও ভিডিওতে দেখা দিলেন জোভানের স্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম

সদ্যই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এখনো আনুষ্ঠানিকভাবে স্ত্রীর নাম-পরিচয় জানাননি তিনি। শুধু বিয়ের দিন রাত ৯টার দিকে একটি সাদাকালো ছবি পোস্ট করেছিলেন। 

শনিবার সন্ধ্যায় জোভান তার ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন। শেয়ার করা ভিডিওতেও স্ত্রীর মুখাবয়ব ঝাপসা হয়ে ছিল, ঠিক বোঝা যায়নি তিনি কে? ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গল্প’।

ভিডিওতে দেখা গেছে, কুয়াশা ঘেরা একটা সকাল। স্ত্রী নির্জনার হাত ধরে হাঁটছেন জোভান। ব্যাকগ্রাউন্ডে বাজছে জোভানের একটি নাটকের গান, ‘কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি।’ আর ভিডিওতে লেখা আছে জোভান ও নির্জনার গল্প আসছে।

এরপরে গত রাতে প্রকাশ করলেন স্ত্রীর আরেকটি ছবি। লিখেছেন,বাকিটা আল্লাহ ভরসা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত