আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান আরাফাত রহমান কোকো। প্রতিবছর বিস্তারিত কর্মসূচি থাকলেও এবার শুধুমাত্র মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বিভিন্ন অনলাইন ও সংবাদ মাধ্যম কাল্পনিক তথ্য প্রচার করা হচ্ছে।’