চাকরি দিচ্ছে র‌্যাংগস ইলেকট্রনিক্স, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

  • সেলস অ্যাসিস্ট্যান্ট/সেলস অফিসার পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে র‌্যাংগস ইলেকট্রনিক্সে
  • আবেদনকারীকে দোকান/শোরুমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:১৭ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অ্যাসিস্ট্যান্ট/সেলস অফিসার পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড

পদ: সেলস অ্যাসিস্ট্যান্ট/সেলস অফিসার

পদসংখ্যা: ২০টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি

অতিরিক্ত যোগ্যতা: দোকান/শোরুমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১-২ বছর। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

বেতন: ১৮ থেকে ২২ হাজার টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

প্রার্থীর বয়স: ২৪-৩২ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৪

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত