দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে কিংবদন্তী পরিচালক মৃণাল সেনকে উৎসর্গ করে অঞ্জন দত্তের পরিচালনায় নতুন ছবি ‘চালচিত্র এখন।
শুক্রবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়াকামাল মিলনায়তনে ছবিটি দেখতে পারবেন দর্শকরা।
মৃণালের কালজয়ী ছবি ‘চালচিত্র’। এই ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে সিনেমায় পা রাখেন অঞ্জন দত্ত। ‘চালচিত্র’-তে দীপু চরিত্রে অঞ্জনকে কীভাবে আবিষ্কার করেছিলেন মৃণাল, সেই গল্পই দারুণভাবে ‘চালচিত্র এখন’-এ ফুটিয়ে তুলেছেন অঞ্জন।
এই ছবিটি পরিচালনার পাশাপাশি মৃণাল সেনের চরিত্রেও অভিনয় করেন অঞ্জন। শুক্রবার ঢাকায় দর্শকদের সাথে বসে তিনিও ছবিটি দেখবেন। এই ছবিটি উৎসবে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগে লড়ছে।