জকোভিচকে ফাইনালে উঠতে দিলেন না সিনার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন কার্লোস আলকারাজ। সেটাই ছিল অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে অঘটন। এবার সেটাকে ছাপিয়ে গিয়ে আরও বড় অঘটন ঘটে গেল। ইয়ানিক সিনারের কাছে সেমিফাইনাল হেরে এবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন টেনিসের নাম্বার ওয়ান তারকা নোভাক জকোভিচ। 

আজ রড লেভার অ্যারেনাতে ৩-১ সেটে হেরে বিদায় নেন দশবারের চ্যাম্পিয়ন। তিনি হেরে গেলেন ২২ বছরের ইয়ানিক সিনারের বিরুদ্ধে। জোকোভিচ হারলেন ১-৬, ২-৬, ৭-৬ (৮-৬), ৩-৬ সেটে।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টেনিস তারকার। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাইও ছিলেন তিনি। চতুর্থ বাছাই সিনার হারিয়ে দিলেন জোকোভিচকে।

ইয়ানিক সিনার

সেমিফাইনালের শুরু থেকেই পিছিয়ে গিয়েছিলেন জোকোভিচ। প্রথম সেটে তিনি হারেন ১-৬ গেমে। দ্বিতীয় সেটে জোকোভিচ হেরে যান ২-৬ গেমে। তখনই মনে করা হয়েছিল জোকোভিচ হেরে যাবেন। কিন্তু তৃতীয় সেটে ফিরে আসেন তিনি। টাই ব্রেকারে জিতে নেন সেই সেট। অনেক ম্যাচেই জোকোভিচকে দেখা যায় প্রথম বা দ্বিতীয় সেট হারলেও ম্যাচ জিতে নিয়েছেন। কিন্তু শুক্রবার সেটা হল না। চতুর্থ সেট হেরে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন জোকোভিচ।

এ বারের অস্ট্রেলিয়ান ওপেন শুরুই হয়েছিল অঘটন দিয়ে। ভারতের সুমিত নাগাল হারিয়ে দিয়েছিলেন বাছাই খেলোয়াড় অ্যালেক্সান্ডার বুবলিককে। বিদায় নিয়েছেন বিশ্বের দু'নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ়। ২০ বছরের স্প্যানিশ তরুণকে আগামী দিনের তারকা মনে করে হচ্ছে। তাকে হারিয়ে দেন অ্যালেক্সান্ডার জেরেভ। তবে সব থেকে বড় অঘটনটা ঘটল শুক্রবার। জোকোভিচকে হারিয়ে আলোচনায় চলে এলেন সিনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত