বিড়াল আটক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

দীর্ঘদিন ধরে কুমিল্লার বরুড়ায় রাতে হাঁস ও মুরগিসহ কবুতর খাচ্ছিল একটি অচেনা প্রাণী। প্রাণীটিকে ধরতে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামের স্থানীয়রা প্রতি রাতে পাহারা দেওয়া শুরু করেন। পরে কুমিল্লা জেলা সামাজিক বন বিভাগের মাধ্যমে জানা যায় এটি একটি বিড়াল। 

স্থানীয়রা জানান, শতাধিক হাঁস, মুরগি, কবুতরসহ গৃহপালিত পশু-পাখি খেয়ে নিচ্ছিল প্রাণীটি। এক পর্যায়ে স্থানীয়রা নিশ্চিত হয়, ওই প্রাণীটি দেখতে বিড়ালের মতো, কিন্তু আকারে বড়।

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে ফাঁদ পেতে ওই প্রাণীকে আটক করে স্থানীয়রা। বেওলাইন গ্রামের মোহাম্মদ মনির মিয়ার বাড়ি থেকে আটক করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি কুমিল্লা সামাজিক বন বিভাগকে জানানো হয়।  

এ বিষয়ে কুমিল্লা সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যায়। ছবিতে দেখে বোঝা যাচ্ছে ওই প্রাণীটি বন্য বিড়াল। সাধারণত ছোট পশু-পাখি খেয়ে থাকে এই প্রাণীটি। আমরা এটিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করার ব্যবস্থা করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত