সারাদেশে হাড় কাঁপানো শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। তীব্র শীতে সবথেকে বেশি বিপাকে পড়েয়ে হতদরিদ্র মানুষেরা। জীবিকায় টানের পাশাপাশি তীব্র শীতে কষ্টে রয়েছে তারা। খুলনার সুন্দরবন উপকূলীয় উপজেলা কয়রার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের কিছুটা উষ্ণতা দিতে তাদের মাঝে কম্বল বিতরণ করেছে আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট ও ডু সামথিং ফাউন্ডেশন।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কয়রার জাকারিয়া শিক্ষা নিকেতন প্রাঙ্গনে ১০০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট এর অর্থায়নে কম্বল বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডু সামথিং ফাউন্ডেশন। ডু সমাথিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নাজমুল ইসলাম ও স্বেচ্ছাসেবী শাহিন বিল্লাহ সার্বিক কার্যক্রমে পরামর্শকের দায়িত্ব পালন করেন।
এছাড়াও তাদের সহযোগিতা করেন দেয়াড়া পশ্চিমপাড়া একতা সংঘ। তাদের সহযোগিতায় উপজেলার ১০০ হতদরিদ্র মানুষকে এ কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে তারা খুশি হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দেয়াড়া পশ্চিমপাড়া একতা সংঘের উপদেষ্টা শামীম আক্তার, প্রতিষ্ঠাতা সাংবাদিক তরিকুল ইসলাম, সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াজুল আকবর লিংকন, স্বেচ্ছাসেবী সাইফুল্লাহ আল হেলাল, হাফেজ কামরুল ইসলাম, আতাউর রহমান, ইয়াসিন আরাফাত, রায়হান, আকিবুর, মেহেদী প্রমূখ।