মেট্রোরেলে কাঁধে ব্যাগ না নিয়ে হাতে নিতে বলায় তোপের মুখে যাত্রী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

মেট্রোরেলে ওঠে কাঁধে বা পেছনে ব্যাগ ঝুলিয়ে রাখা নিরুৎসাহিত করতে বলায় তোপের মুখে পড়েছেন এক মেট্রো যাত্রী। বেশিরভাগ লোকজনই তার দাবিটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। কেউ বলছেন, ব্রাদার, ইটস পাবলিক ট্রান্সপোর্ট। আবার কেউ বলছেন, নাশতা করে মেট্রোতে উঠবেন না। আবার কেউ মজা করে বলছেন, শুধু আন্ডার গার্মেন্টস পড়ে উঠবেন।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে আবু সাইদ মো. গালিব নামের এক যাত্রীকে মেট্রোরেলে কাঁধে বা পেছনে ব্যাগ না নিয়ে হাতে নেওয়ার কথা বলে একটি পোস্ট করতে দেখা যায়। সেখানে বিপক্ষে বলতে দেখা গেছে বেশিরভাগ লোকজনকে।

ওই গ্রুপে আবু সাইদ মো. গালিব লিখেছেন, 'মেট্রোরেলে কাঁধে বা পেছনে ব্যাগ ঝুলিয়ে রাখা নিরুৎসাহিত করতে হবে। কাঁধের ব্যাগ হাতে নিতে হবে। কাঁধে বা পেছনে ব্যাগ ঝুলালে দুইজনের জায়গা নষ্ট হয়। অন্যরা উঠতে পারে না। প্রয়োজন হলে এনাউন্সমেন্ট করে নিষেধ করতে হবে। মেট্রোরেলের ব্যাপক চাহিদার কারণে প্রতিইঞ্চি স্পেস এবং প্রতি সেকেন্ড এখন গুরুত্বপূর্ণ।'

সেখানে জায়ান হোসেন নামের এক যাত্রী কমেন্ট করেছেন, 'কাঁধে ব্যাগ নেওয়া বন্ধ করলে পাবলিক ট্রান্সপোর্ট হলো কীবাবে এটা আর! বরং পায়ের নিচে নিয়ে দাঁড়ানোর ব্যাপারে শিখতে হবে।' কাজী শোভন লিখেছেন, 'ব্রাদার, ইটস পাবলিক ট্রান্সপোর্ট।' রিংকন রিয়াদ বলেছেন, 'এগুলিও এপ্রুব হয়।' সালমান সাইফ চৌধুরী লিখেছেন, 'গ্রুপে ইদানিং পোস্টের কোয়ালিটি কমে যাচ্ছে। যা তা এপ্রুভ হচ্ছে।'

নাহিদ লিখেছেন, 'ভাবতেছি আপনি জাপানের নাগরিক হলে কী করতেন!' শেখ সাজ্জাদ হোসেন বলেছেন, 'আপনি নাশতা করে মেট্রোতে উঠবেন না। ভূঁড়ির জন্যে কয়েক মিলিমি মিটার জায়গা নষ্ট হয়।' গাজী মুহাম্মদ লিখেছেন, 'শুধু জিরো ফিগারের নায়ক, নায়িকা বা মডেলদের মেট্রোতে উঠতে দেওয়া উচিত।' মো. ইউনূস লিখেছেন, শুধু আন্ডার গার্মেন্টস পড়ে উঠবে।'

হাসিব ইকবাল লিখেছেন, 'শুধু ব্যাগে কেন থেমে থাকলেন, ভূঁড়ি থাকা যাবে না এটাও বলতেন। ওজনও নির্দিষ্ট করে দিতে পারেন। ৫০ এর বেশি হওয়া যাবে না, নাকি!' তাকমিলা ফায়েজ ফরিদ বলেছেন, 'ব্যাগের ভেতর ঢুকে ট্রাভেল করতে হবে।' শাকিল রাসেল লিখেছেন, 'অবস্থা দেখে মনে হচ্ছে কবে জানি কাপড় চোপড় খুলে ঢুকতে বলেন আরো কয়েক মিলিমিটার বেশি স্পেস পেতে!'

ওমর খান লিখেছেন, 'মানুষ শুরু করছে কি মেট্রোরেল নিয়ে। এই গ্রুপের বেশির ভাগ মানুষের মেট্রোরেল নিয়ে এতো সব মন্তব্যর কাহিনী দেখলে হাসিই পায়। বাঙালি যে এতোটা আবেগির বেকার। এই গ্রুপের পোস্টের কমেন্ট পড়লে বোঝা যায়।'

আফনান কল্লোল জানতে চেয়েছেন, 'কাঁধের ব্যাগ হাতে নিয়ে ঠিক কোন জায়টায় রাখলে ব্যাগের সাইজ ছোট হয়ে আরেকজনকে জায়গা দিবে?' সেখানে ইকতিয়ার আলম আবার কমেন্ট করেছেন, 'হাতে ঝুলিয়ে পায়ের সামনে রাখা যায়। যাত্রী ওঠানামার সময় পিঠের ব্যাগ টানাটানির মধ্যে পড়ে যায়।'

তবে মো. ইকতিয়ার আলম লিখেছেন, 'হাতে নেওয়া হলে দাঁড়াতে বেশ সুবিধা হয়। নিজের অভিজ্ঞতা থেকে জানালাম। আর বসে থাকা অবস্থায় বড় সাইজের ব্যাগ সিটের নিচেও রাখা যায়, যথেষ্টই জায়গা রয়েছে। নামার সময় শুধু মনে করে ব্যাগ নিয়ে নেমে যেতে হবে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত