‘ঋণ পরিশোধ’ করতে না পেরে পুকুরে ঝাঁপ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম

গাজীপুরের কালীগঞ্জে পুকুরে  ভাসমান অবস্থায় এক  যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। স্থানীয়রা জানায়, মৃত যুবকের নাম মো শরিফ মিয়া। সে  উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে পেশায় সে একজন রাজমিস্ত্রী।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় পুলিশে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম বলেন, আমাদের ধারণা কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন লোকের কাছ থেকে অনেক টাকা ধার দেনা করেন তিনি। ঋণের টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময় বাড়িতে এসে পাওনাদাররা তাকে খোঁজাখুঁজি করতো। তাকে না পেয়ে গালাগালি করে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাত। পাওনাদাররা তাকে না পেয়ে বাড়িতে বাবা-মা এবং স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করতো।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে আগামীকাল বুধবার নিহতের লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত