যৌতুক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম

ফেনীর সোনাগাজীতে স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় সামছুল আরেফিন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, উপজেলার সদর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিনের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। আদালত ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল উপজেলার চর খোয়াজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত