বিপিএলের দশম আসরের ড্রাফটে কোনো দল পাননি বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। তবে দেরিতে হলেও সেই আশা পূরণ হচ্ছে তার। টুর্নামেন্টের মাঝপথে গিয়ে সিলেট স্ট্রাইকার্স তাকে দলে ভিড়িয়েছে।
দলটির আরেক স্পিনার জাওয়াদ মোহাম্মদের চোটে ভাগ্য খুলেছে সানজামুলের। তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান অলরাউন্ডার জাওয়াদ। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সানজামুল।
