ব্রিসবেনে পেস জাদু দেখিয়ে বিশ্ব ক্রিকেটের হৃদয় ছুঁয়েছেন শামার জোসেফ। টেস্টের অভিষেক বলেই উইকেটের পর সেই ম্যাচে ৫ উইকেট। তারপর শেষটায় ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজকে এনে দিয়েছেন জয়ের স্বাদ। এমন বীরত্ব দেখানোর পর অবশ্য সীমিত ওভারের সিরিজে খেলেননি তিনি। তবে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ভাবনায় যে তিনি আছেন, সেটা বলার অপেক্ষা রাখে না।
উইন্ডিজদের সীমিত ওভারের কোচ ড্যারেন স্যামি তো জানিয়েই দিয়েছেন, জোসেফ নির্বাচকদের মাথাব্যথা ধরিয়ে দিয়েছেন। স্যামি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে জোসেফ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করা দেখাতে পারে। যার বিশ্বাস জোসেফ হবেন ফরম্যাটের সেরা ক্রিকেটার।’
স্যামি বলেন, ‘সে অবশ্যই সব ফরম্যাটের ক্রিকেটার হবে। এই স্কোয়াডে তাকে পাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। কিন্তু দেখুন, সবকিছুরই একটা প্রক্রিয়া আছে। আমি এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান এভাবেই কাজ করি। সে যা করেছে, সামনে বিশ্বকাপ, সে আমার জন্য সত্যিই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
