বইমেলায় প্রতিদিন দেশ রূপান্তরের ‘ঝটপট কুইজ’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম

এবারের অমর একুশে বইমেলায় থাকবে ‘দেশ রূপান্তর আগামী প্রকাশনী ঝটপট কুইজ’। বইমেলার শেষদিন পর্যন্ত চলবে এই কুইজ। প্রতিদিনই বিজয়ী তিনজনকে পুরস্কার দেওয়া হবে বই।

প্রথম দিনে পুরস্কার পেয়েছেন তানজিলা রহমান জেরিন, আশরাফুল আশীষ এবং শাহজাহান সাজু। তারা তিনজনেই ঢাকার বাসিন্দা। তাদেরকে আগামী প্রকাশনীর পক্ষ থেকে দেওয়া একটি করে বই পুরস্কার। 

পুরস্কার পেয়ে শাহজাহান সাজু বলেন, এটি একটি ভালো উদ্যোগ। আজ উদ্বোধনের দিনই এমন আয়োজন চমক হিসেবে পাওয়া। 

তিনি এমন কুইজ প্রতিযোগিতার জন্য দেশ রূপান্তরকে ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত