নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা গেছেন বিশ্রামে। নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন দায়িত্ব নিতেই বদলে গেছে সিলেটের ভাগ্য। ধুঁকতে থাকা সিলেট স্ট্রাইকার্স আজও পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। কিন্তু খাঁদের কিনারা থেকে দলকে টেনে তুলে খেলেছেন অধিনায়কোচিত ইনিংস। যাতে ভর করে এসেছিল লড়াকু সংগ্রহ। তারপর বোলাররাও দিয়েছেন আস্থার প্রতিদান। তাতে ভর করে স্ট্রাকার্সরা পেয়েছে ১৫ রানের জয়।
১৪৩ রানের জবাবে খেলতে নেমে দুর্দান্ত ঢাকা থেমে যায় ৯ উইকেটে ১২৭ রানেই। তাতে সিলেটের ১৫ রানের জয় নিশ্চিত হয়।
রোমাঞ্চকর এই জয়ের পথে অবদান স্ট্রাইকার্স পেসার রিচার্ড এনগারাভার। সিলেটের জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভার বোলিং ফিগার রীতিমতো চোখ ধাঁধানো। ৪-০-৩০-৪! অনেকটা যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এনগারাভার এমন দুর্দান্ত দিনে উড়ছে তার দলও। তার পেস আগুনে বিধ্বস্ত হয়েছে ঢাকা।