জনবল নিচ্ছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়

  •  ২টি শূন্য পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটিতে ২টি শূন্য পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়

পদসংখ্যা: ০২টি

লোকবল নিয়োগ: ০৬টি

১. পদ: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

২. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৫টি

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার মেইল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

শর্ত: এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: অস্থায়ী

আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪

×
সর্বশেষ সর্বাধিক পঠিত