এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, মোহাম্মদ নাজমুল হক, সোহেল আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও এ কে এম রাশেদুল হক চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০২৩ সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮২ কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৬৬২ কোটি টাকা। এ বছর পরিচালন মুনাফা হয়েছে ২২৫ কোটি টাকা। গতবছর রপ্তানি হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকার এবং আমদানি হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত