হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐহিত্যবাহী মাটির পণ্য। প্লাস্টিক, মেলামাইন ও সিলভারের হরেক রকম পণ্যের ব্যপক চাহিদা, পণ্য তৈরির উপকরণের দাম বেশি ও পণ্যের চাহিদা কমে যাওয়ায় টাঙ্গাইল এনায়েতপুর পালপাড়ার বেশির ভাগ শিল্পীই বাপ-দাদার পেশা ছেড়েছেন। এখন দু’বেলা দু’মুঠো খেয়ে পারিবারিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। কাদা-মাটি প্রক্রিয়াজাত করে মৃৎশিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হয় একেকটি মাটির পণ্য। পরবর্তীতে তা রোদে শুকিয়ে বিশেষায়িত চুলার আগুনে পুড়িয়ে পরিণত করা হয়। সারা বছর কম বেশি কাজ হলেও মূলত শীতের মৌসুমে এই কাজ ব্যপক হারে করে থাকেন শিল্পীরা। কিন্তু এখন আর পাল পাড়ায় সেই ব্যস্ততা চোখে পরে না, কেননা ঐহিত্য হারিয়ে সৌখিন পণ্যে পরিণত হয়েছে মাটির পণ্য। টাঙ্গাইল এনায়েতপুর পালপাড়া থেকে ছবিগুলো তুলেছেন মারুফ রহমান।
×
