গফরগাঁওয়ে মধ্য রাতে আগুনে পুড়ে ছাই ৪ দোকান

  • ময়মনসিংহের গফরগাঁওয়ে মধ্য রাতে আগুনে পুড়ে ছাই হলো ৪টি দোকান, এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মধ্য রাতে আগুনে পুড়ে ছাই হলো ৪ টি দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দিবাগত রাতে পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মধ্য রাতে মুদি দোকানি আব্দুল মালেকের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে যায় পার্শ্ববর্তী সজিব মিয়া,মাসুদ ও রিয়াজুদ্দিনের মুনিহারি দোকানে। খোঁজ পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাশাপাশি থাকা অপর এক শুঁটকি মাছের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। ৫টি দোকানের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মনিহারি দোকানি সজিব মিয়া বলেন, আমার বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার নগদ অর্থসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত