ছন্দু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম

ছন্দু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার রাজধানীর দক্ষিণখান, মধুবাগ, হলান, কাওলা, গাওয়াই এয়ারপোর্ট এলাকায় এসব কম্বল বিতরণ করেন ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুর রহমান সরকার।

এতে সহযোগিতা করেন মরহুম ছন্দু মিয়ার ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সরকার মুখলেসুর রহমান ও তার স্ত্রী ময়মনসিংহ বিভাগের কমিশনার উম্মে তানজিলা সালমা। সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সূরাইয়া রহমান ইতি।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজু রহমান সরকার বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। সংগঠনের প্রতিষ্ঠার লগ্ন থেকে আমরা অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছি। দেশের ক্রান্তিকালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দিয়েছি। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করছি। আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।

সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগিতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান।

এ ছাড়া নরসিংদী রায়পুরাঞ্চল মানুষের স্বাস্থ্য সেবার জন্য ছন্দু মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি অ্যাম্বুল্যান্স বিতরণ করেছি। কম্বল বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (অসক) কমিটির জয়েন সেক্রেটারি, মেঘনা টেলিভিশনের সম্পাদক খলিলুর রহমান রানাসহ সংগঠনের সদস্যবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত