বউ খুঁজতে এআইএর সহায়তায় ৫০০০ নারীর সঙ্গে ডেটিং যুবকের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বউ খুঁজে পেয়েছেন এক যুবক। সম্প্রতি এক যুবকের এমন পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই। রাশিয়ান নাগরিক আলেজান্ডার জাদান এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করে নিজের বিয়ের অভিজ্ঞতা শেয়ার করেন।

সেই পোস্টে বলা হয়, ডেটিং অ্যাপ টিন্ডারে অ্যাকাউন্টটি চালনার জন্য তিনি চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। চ্যাটজিপিটিই আলেকজান্ডারকে ৫০০০ বান্ধবী খুঁজে দিয়েছে।

আলেকজান্ডার লিখেছেন, ‘আমি ডেটিং অ্যাপে এক নারীকে প্রেমপ্রস্তাব দিই। প্রায় এক বছর ধরে চ্যাটজিপিটি আমার হয়ে ওই নারীর সঙ্গে কথা বলে। আমার মনের মানুষটি খুঁজতে চ্যাটজিপিটি প্রায় ৫৩২৯ জন তরুণীর সঙ্গে আমার ডেটের ব্যবস্থা করে। কখনও কখনও একদিনে ৬ জন তরুণীর সঙ্গে আমার ডেট নিশ্চিত করে ফেলত সে। তবে এরই মাঝে আমি আমার মনের মানুষ ক্যাটরিনাকে খুঁজে পেয়েছি। খানিকটা চ্যাটজিপিটির সাহায্যে।’

তিনি বলেন, ‘প্রথম দিকে আমার ভীষণ সমস্যা হতো। প্রোগ্রামটি আমায় ঠিকঠাক বুঝতে পারত না। তার পরে বেশ কিছু দিন আমি ওকে প্রশিক্ষণ দিই। তার পর চমৎকারভাবে, আমার মতো করেই ও তরুণীদের সঙ্গে আলাপচারিতা শুরু করে। আমার ঠিক কেমন নারী চাই, সেই সমস্ত ফিল্টারও আমি চ্যাটজিপিটিতে রেখেছিলাম। আমার মনের মতো নারীদের ডেটে যাওয়ার প্রতিশ্রুতি দিত সে। ক্যাটরিনাও দীর্ঘ দিন আমি ভেবে চ্যাটজিপিটির সঙ্গেই কথা বলেছে। যদিও বিয়ের দিনও আমি সেই কথা ওকে জানাইনি। বিয়ের পরে বউকে সবকিছু জানিয়েছি।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত