বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম ম্যাচে মিরপুরে মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস।
এবারের বিপিএলে প্রথমবার মুখোমুখি হচ্ছে এই দুটি দল। সমান পাঁচ ম্যাচ খেলে চার জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে খুলনা। তিন জয় পাওয়া কুমিল্লা আছে চার নম্বরে।
কুমিল্লা একাদশ
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকির আলি অনিক, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, আমের জামাল, খুশদিল শাহ, উইল জ্যাক্স ও মাহিদুল ইসলাম।
খুলনা একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ ও আকবর আলি।
