মেসি এবার জার্সি দিলেন যাকে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম

প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের ক্লাব ভিসেল কোবের কাছে মাত্রই সাডেন ডেথে হেরে বসেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচ হারের রেশের মধ্যেই মেসির দিকে এগিয়ে যান ভিসেল কোবের সাপোর্টিং স্টাফদের একজন। মেসির জার্সি চাইলে সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান ফুটবল জাদুকর। কে তিনি!

৬১ বছর বয়সী এ ব্যক্তির নাম সিদমার আন্তোনিও মার্তিনস। ব্রাজিলিয়ান সিদমার ভিসেল কোবের গোলকিপিং কোচ। তারই শিষ্য পাওয়েল ওবির নৈপুণ্যে টাইব্রেকে হার মানতে হয় মায়ামিকে। এদিন তিনি শেষ দুটো শট ঠেকিয়ে দিয়ে পিছিয়ে থাকা ভিসেল কোবেকে ভাসান জয়ের আনন্দে।

শিমিজুর হয়ে খেলার সময় সিদমার

ব্রাজিলিয়ান সিদমার তার ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলের বাহিয়া ও গ্রেমিওর মতো ক্লাবে খেলেছেন। তবে খেলোয়াড়ী জীবনের ইতি টানেন ১৯৯৫ সালে জাপানের শিমিজু এস-পালস ক্লাবে। এর পর গোলকিপিং কোচ হিসেবে জাপানেই সময় কাটাচ্ছেন। ২০১৩-১৫ পর্যন্‌ত ভিসেল কোবেতে থাকলেও পরে অন্যান্য ক্লাবেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। 

সিদমার আন্তোনিও মার্তিনস

দ্বিতীয় দফায় ভিসেল কোবেতে ফিরে মুখোমুখি হলেন ইন্টার মায়ামির। হেরনসদের হারানোর স্মৃতিটা আরও সুখকর করে নিলেন গ্রহের সেরা ফুটবলারের জার্সি সংগ্রহের মাধ্যমে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত