চুরি যাওয়া শিশু দেড় মাসেও উদ্ধার হয়নি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকা থেকে রায়হান নামে পাঁচ মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার দেড় মাসেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। শিশুটির বাবা-মা গতকাল বুধবার সাংবাদিকদের জানিয়েছেন ঘটনাটি।

শিশুটির বাবার নাম নূর আমীন। তিনি গতকাল কান্না করতে করতে সাংবাদিকদের বলেন, গত বছরের ২২ ডিসেম্বর সকাল ১০টায় তারাব পৌরসভার বরপার আড়িয়াব এলাকার মাহাবুব মিয়ার বাড়ি থেকে আমাদের বুকের ধনকে নিয়ে যায় প্রতিবেশী নতুন ভাড়াটে নারী (৩৫)। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রূপগঞ্জ থানায় মামলা করলেও পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার দুপুরে রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবীর হোসেন জানান, রূপগঞ্জ তারাবের বরপা আড়িয়াব এলাকায় মাহাবুব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন নূর আমীন।

গত বছরের ২২ ডিসেম্বর ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

সহকারী পুলিশ সুপার আবীর হোসেন আরও বলেন, শিশু বাচ্চাটিকে না পেয়ে বাবা-মা পাগলপ্রায়। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শিশু চুরি করা ওই নারীর ছবি সংগ্রহ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত