সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠানটি ঢাকায় হেড অব কমিউনিকেশনস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্রিটিশ হাইকমিশন
পদ: হেড অব কমিউনিকেশনস
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান, কমিউনিকেশনস, মিডিয়া, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: দেশের সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে ভালো যোগাযোগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। প্রুফ রিডিং ও সম্পাদনায় দক্ষ হতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো কূটনৈতিক মিশন বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৩,২৯,৪১১ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটিসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ৩৪-৪২ বছর।
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও Apply বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট
একাধিক জনবল নিয়োগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন