তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজি মামলাটি করেন।

মামলায় উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপণ করার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৭৯ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অপরাধে কমিশনের অনুমোদনক্রমে মামলাটি করা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা ও অন্য কোন তথ্য পাওয়া গেলে সেটিও আমলে নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত