মেয়ের বান্ধবীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেন বাবা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ এএম

মেয়ের বান্ধবীকে ধর্ষণের ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। পরবর্তীতে শারীরিক সম্পর্কের জন্য ভুক্তভোগী রাজি না হওয়ায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার ভারতের ওড়িশার জাজপুর জেলায় এই ঘটনা ঘটেছে। পানিকোইলি থানায় অভিযোগ করে ভুক্তভোগী জানান, বান্ধবীর বাড়িতে বেশ কয়েকবার গিয়েছেন তিনি। সে কারণে অভিযুক্ত তার পূর্বপরিচিত।

অভিযোগে বলা হয়, গত বছর বান্ধবীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান ভুক্তভোগী ওই মেয়ে। তখন বান্ধবী এবং তার মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা ছিলেন বান্ধবীর বাবা। তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন স্ত্রী-মেয়ে। তা শুনে অপেক্ষা করছিল মেয়েটি। তখন ধর্ষণ করেন বান্ধুবীর বাবা।

অভিযোগে আরও জানা যায়, ঘটনার কয়েক মাস পর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে আবার ধর্ষণ করেন অভিযুক্ত। ঘটনার ভিডিও করেন। হুমকি দেন, শারীরিক সম্পর্কে রাজি না হলে ওই ভিডিও ছড়িয়ে দেবেন।

এর মধ্যে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় তরুণীর। তার পরেও তাকে শারীরিক সম্পর্কের জন্য জোর করেন অভিযুক্ত। রাজি না হওয়ায় গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেন তিনি।

পানিকোইলি থানার পুলিশ কর্মকর্তা লিজারানি বিসওয়াল জানান, এক বন্ধুর থেকে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী। তার পরেই থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত