পাকিস্তান নির্বাচন

সব আসনে ফলাফল ঘোষণা, সরকার গঠনে অনিশ্চয়তা

  • নির্বাচনে ফলাফল সামনে এলেও এখনও দেশটিতে সরকার সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পাকিস্তানের সাধারণ জাতীয় পরিষদের নির্বাচন। বৃহস্পতিবার নির্বাচন হলেও নির্বাচনের ফলাফল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

গত তিন দিন ধরে ফলাফল ঘোষণা করা হল দেশটিতে। তবে আজ রোববার বাংলাদেশ সময় বেলা একটার দিকে দেশটিতে সবকটি আসন ২৬৪টিতে ফল ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরা।

পাকিস্তানের নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, নির্বাচনে সবচেয়ে বেশি আসন ১০১টিতে জয়ী হয়েছে স্বতন্ত্ররা, যার মধ্যে ৯৬টি ইমরান খানের পিটিআই সমর্থিত।

এছাড়া নওয়াজ শরিফের পিএমএলএন ৭৫টি আসন পেয়েছে এবং ৫৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান পিপলস পার্টি।

অন্যদিকে করাচি-ভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭টি আসনে নির্বাচিত হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে ভোট হয়েছে। পাঞ্জাবের একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি আসনের ভোট একজন প্রার্থীর মৃত্যুর কারণে বাতিল করা হয়েছে।

নির্বাচনে ফলাফল সামনে এলেও এখনও দেশটিতে সরকার সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ইতিমধ্যে জোট সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছেন ইমরান ও নওয়াজ দুজনেই। কারণ সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন।

পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এ ছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত