তারকাবহুল ‘রামায়ণ’ নিয়ে দর্শক আগ্রহের শেষ নেই। ঐতিহাসিক হিন্দু পুরাণ অবলম্বনে এই সিনেমাতে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং রাবণের চরিত্রে থাকবেন ‘কেজিএফ’ খ্যাত কন্নড় তারকা যশ। নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটি নিয়ে এমনই খবর পিঙ্ক ভিলার।
সিনেমাটিতে সীতার চরিত্রে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এর আগে নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সিনেমায় কাজ করেছিলেন জাহ্নবী। সেখানে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছিল। সেই সুবাদে নির্মাতা-অভিনেত্রীর মধ্যে আগে থেকেই বোঝাপড়া রয়েছে।
এর মাঝেই আলোচনায় আর এক অভিনেত্রীর প্রবেশ। তিনি রাকুল প্রীত সিং। সীতাকে নিয়ে কোনও জল্পনা নেই আর, তবে এতে রাকুলকে দেখা যাবে শূর্পনখার চরিত্রে। রামায়ণ-এর গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। রাবণের বোনের চরিত্রে দেখা যাবে তাকে।
চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই পরিচালকের সঙ্গে কয়েকবার কথাও হয়েছে অভিনেত্রীর। মাস খানেকের মধ্যেই মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং। যার সিংহভাই শুট হবে মুম্বাইতে। তার পর লন্ডন পাড়ি দেবে পুরো টিম।
চলতি মাসেই বিয়ে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের। এমনটাই কানাঘুষো বলিপাড়ায়। সূত্রের খবর, তার আগে এমন একটা সিনেমায় সুযোগ পেয়ে আপ্লুত তিনি। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রাকুল।
বাবাকে দেখতে কলকাতায় ছুটে এলেন মিঠুন পুত্র 