সমাজে অনেকেই আছে অসামাজিক করছে, লিভ টুগেদার করছে। আমরা তো সেসব করছি না। আমরা বিয়ে করেছি। তাহলে কেন আমাদেরকে নিয়ে এতো কথা। আমি অনেক নির্যাতিত হয়ে খবন্দকার মুশতাকের সঙ্গে এখানে এসেছি।
গতরাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে যান। এসময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিশা।
তিশা আরও বলেন, আমাদের পরিবার এখনো সম্পর্ক মেনে নেয়নি। অনেক অভিভাবক বলছেন, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে এমন কথা বলছেন। আমি বলবো আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। সেই সন্তান যেন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। আমি কোনো অসামাজিক কর্মকাণ্ড করিনি। আমি ভালোবাসার মানুষের সঙ্গে আছি।
তিশা আরো বলেন, মেলার মতো পবিত্র জায়গায় এসে অসামাজিক কর্মকাণ্ড করবেন না। মেলায় হচ্ছে প্রাণের মেলা। একুশে বইমেলায় আমরা হৃদয়ের টানে ছুটে আসি। এখানে অনেকে আসে বই পড়তে, বই কিনতে। তাদের সঙ্গে সুন্দর সময় কাটে আমাদের। তারা বেশ কিছু বই কিনে নিয়ে যায়, তার মানে এই না যে আমরা দুয়োধ্বনি দিয়ে একজন লেখককে বের করে দিব।
জিডিতে কাদের কথা উল্লেখ করলেন মুশতাক-তিশা?
‘বইমেলার মতো পবিত্র জায়গায় অসামাজিক কর্মকাণ্ড করবেন না’