অ্যাডিলেডে ম্যাক্সিঝড়, পঞ্চম সেঞ্চুরিতে ফের দুশো পার অস্ট্রেলিয়ার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

পাওয়ারপ্লের তিন বল বাকি থাকতেই ক্রিজে আসতে হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। আর তিনি যদি টিকে যান তাহলে কী হতে পারে তার নিদারুণ অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের। গত বিশ্বকাপে ম্যাক্সি দেখিয়েছিলেন তা অতিমানবীয় ইনিংসে। সেই নভেম্বরের পর অনেকদিন শান্ত থাকা ম্যাক্সি আবার ঝড় তুললেন অ্যাডিলেডে। তাতে পুড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৪১ রান।

৫০ বলে নিজের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সি। আবারও রোহিত শর্মাকে ছুঁলেন। দুজন মিলে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির অধিকারী। আজ তিনি চার মারেন ১২টি, ছক্কা হাঁকান ৮টি। শেষ পর্যন্ত ২১৮ স্ট্রাইক রেটে অপরাজিত থাকেন ৫৫ বলে ১২০ রানের ইনিংস খেলে।

গ্লেন ম্যাক্সওয়েল

অজি অধিনায়ক মিচ মার্শ ১২ বলে ২৯ করেন। আগের ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার করেন ১৯ বলে ২২ রান। টিম ডেভিড অপরাজিত থাকেন ১৫ বলে ৩১ রানে। উইন্ডিজের জেসন হোল্ডার ২টি উইকেট পান।

চার বা এর পরে নেমে সর্বোচ্চ সেঞ্চুরি

ব্যাটসম্যান          ইনিংস    ১০০
গ্লেন ম্যাক্সওয়েল    ৭৬        ৪
সূর্যকুমার যাদব      ৩৯       ৩
ডেভিড মিলার        ৯৮       ২
গ্লেন ফিলিপস         ৫৬       ২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত