জিআই পণ্যের স্বীকৃতি নিতে তৎপর হওয়ার নির্দেশ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম

এবার মন্ত্রিসভায় আলোচনায় এসেছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের জিআই স্বীকৃতির সনদ নেওয়ার জন্য তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট এবং টাঙ্গাইলের শাড়ি বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত