অনুজদের কৃতিত্বে ইনস্টাগ্রামে আনন্দ প্রকাশ মেসির

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম

অলিম্পিকে সাফল্যের গুরুত্ব খুব ভালো করেই বোঝেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে ২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। ২০২১ সাল পর্যন্ত যা ছিল তার দেশের হয়ে পাওয়া একমাত্র অর্জন। দিনে দিনে বাকি সবকিছুই ঝুলিতে জমা পড়েছে মেসির। কোপা আমেরিকার পর বিশ্বকাপও। তবুও প্রথম অর্জনের অনুভুতি সবসময়ই অন্যরকম।

মেসির অনুজরা কাল রাতে রোমাঞ্চ ছড়িয়ে জায়গা করে নিয়েছে প্যারিস অলিম্পিকে। কীভাবে চুপ থাকবেন মেসি। ইনস্টাগ্রামে নিজের খুশি প্রকাশ করেছেন। স্বল্পভাষী মেসি শুধু লিখেছেন ‘ভামোস’। যার অর্থ ‘এগিয়ে চলো’।

এই এগিয়ে চলায় মেসিকে চান তার বন্ধু ও দলটির কোচ হাভিয়ের মাসচেরানো। মেসিকে পেলে বিষয়টা স্বপ্নের মতো হবে বলে মন্তব্য করেছেন দলের অধিনায়ক থিয়াগো আলমাদা। মাসচেরানো দরজা খুলে রেখেছেন মেসির জন্য। বাকিটা সময় বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত