শীতার্তদের পাশে দাঁড়াল জাবি পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ হতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের টংগী রেইল স্টেশন সংলগ্ন আমতলী এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ অর্থসম্পাদক অরূপ কুন্ডু, নির্বাহী সদস্য মো. মুস্তাফিজ, মাসুদুর রহমান ও আব্দুল হান্নান। এ ছাড়া স্থানীয় সংগঠক ও সমাজ কর্মী মো. নাহিদ ও ফিরোজা আক্তার রুনা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

জুডসার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সংগঠন প্রতিবছর বিভিন্নরকম সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করে থাকে। সামনের দিনগুলোতে আমাদের সংগঠন আরও ব্যাপকভাবে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।

তিনি বলেন, শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মধ্যে আনন্দ ফিরে এসেছ। তারা জুডসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং এরকম সমাজসেবামূলক কাজে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত