আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় অফিস প্রাঙ্গনে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় অফিস প্রাঙ্গনে অগ্নিনির্বাপণ মহড়া চালাবে। মহড়া চলাকালে আতঙ্কগ্রস্ত না হয়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
