পাকিস্তানে নতুন সরকার গঠনে নওয়াজ শরিফের দল পিএমএল-এনকে সমর্থন দিতে যাচ্ছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। তবে পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দিলেও দলটি সরকারে যোগ দেবে না। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল এই ঘোষণা দেন। খবর জিও নিউজের।
এদিন পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন পিপিপি চেয়ারম্যান। বিলাওয়াল বলেন, পিপিপির কেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট নেই।
এর আগে নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন বিলাওয়াল। তিনি বলেছেন, জাতীয় পরিষদে পিপিপির চেয়ে পিটিআই ও পিএমএল-এনের বেশি আসন রয়েছে। কিন্তু পিটিআই যেহেতু পিপিপির সঙ্গে আলোচনায় করতে রাজি নয় তাই দেশে পিটিআই বা স্বতন্ত্র প্রার্থী নেতৃত্বাধীন সরকার গঠনের সুযোগ নেই।
বিলাওয়াল আরও বলেন, শুধু পিএমএল-এনই তাদের জোট সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। যেহেতু কেন্দ্রে সরকার গঠনের মতো অবস্থায় নেই পিপিপি, সে কারণে তারা কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায়ও অংশ নিতে আগ্রহী নয়।
বিলাওয়ালের মতে, তার দল পিপিডি (পাকিস্তান ডেমোক্রেটি মুভমেন্ট) ২-এর মতো একটি সরকারের অংশ হবে না। বরং পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান এবং জাতীয় পরিষদের স্পিকারের পদ চাইবে।
প্রধানমন্ত্রিত্ব নিয়ে নওয়াজ-বিলাওয়াল টানাটানি
পাকিস্তানে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা
বিলাওয়ালের দলের র্যালিতে গোলাগুলি, নিহত তিন সমর্থক
কারাবন্দি ইমরান বললেন এমডব্লিউএমের সঙ্গে হাত মেলাতে
নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না প্রেসিডেন্ট আলভি!