সংগীত-নৃত্য অভিনয়ে যারা পেলেন একুশে পদক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ এএম

চলতি বছর সংগীত-নৃত্য-অভিনয়ে একুশে পদক পেয়েছেন আটজন। তারা হলেন সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্র দেব; নৃত্যকলায় শিবলী মোহাম্মদ; অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর।

গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত