সাকিব নেই, জাতীয় দলে ‘রহস্য স্পিনার’ আলিস ইসলাম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে মার্চে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে ঘোষিত দুটি দলের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই সংস্করণে ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন অফ স্পিনার আলিস আল ইসলাম। ‘আমরা আলিসকে নিয়েছি সে একটু ব্যতিক্রমী স্পিনার, সে জন্য। আমরা ওকে একটু টিম ম্যানেজমেন্টের অধীনে রাখতে চাই। ফিটনেস দেখার ব্যাপার আছে’ বলেছেন বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ম্যাচ): নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত