‘টাঙ্গাইলের শাড়ি নিয়ে যা যা করার করবো’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন,ভারত ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ নিলেও টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। এজন্য আন্তর্জাতিক পর্যায়ে যাওয়াসহ যা যা করা দরকার তা করা হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘সত্যি কথা-এটি আমাদের আগে নেওয়া উচিত ছিল। আমরা নিতে পারিনি। এখন আমাদের যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যাবো।’

মন্ত্রী বলেন, ‘টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার আমরা তা করবো। আমরা এগোচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত