বলিউড অভিষেকের সময় থেকেই অনন্যার ব্যক্তিগত জীবন তার পেশাগত জীবনের তুলনায় অধিক চর্চায়। অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙার পর অনন্যার মন জয় করছেন অভিনেতা আদিত্য রায় কাপুর, এমনটাই চর্চা। দেশে-বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে যান তারা। কখনও স্পেনের রাস্তায় দেখা গেছে তাদের, কখনও আবার লন্ডনে। যদিও এখনও পর্যন্তে সম্পর্কে সিলমোহর দেননি দুজনের কেউ-ই। তবে ভালোবাসা দিবসে প্রেমিকের পাঠানো উপহারের কথা জানাতে ভোলেননি চাঙ্কি-কন্যা।
করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এর সপ্তম সিজনের আড্ডা থেকে আদিত্য ও অনন্যার সম্পর্কের সূত্রপাত। ‘কফি উইথ করণ’ এর এক পর্বে আদিত্যর প্রতি নিজের ভালো লাগার কথা স্বীকার করেছিলেন অনন্যা। তার পর থেকেই নাকি প্রেম। অষ্টম সিজনে কফি-আড্ডায় ফিরে আদিত্যের সঙ্গে নিজের সম্পর্কের কথা হাবে ভাবে বুঝিয়ে দেন অনন্যা। তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসতেই একাধিকবার তাদের গোপনীয়তা ভঙ্গ হয়েছে। তবে জুটি হিসাবে এবারই আদিত্য-অনন্যার প্রথম ‘ভ্যালেন্টাইনস ডে’। একসঙ্গে উদযাপন করবেন না, তা-ও কি হয়!
এবার অনন্যার নিজের সমাজমাধ্যমের পাতায় একগোছা সূর্যমুখীর ছবি ও হৃদয়ের আকৃতির লাল বেলুনের ছবির পোস্ট করে জুড়ে দেন হৃদয়ের ইমোজি। ছবিটি গাড়ির ভিতরে তোলা। সেখানেই নাকি গাড়ির সামনের সিটে আদিত্যের ছায়া দেখতে পেয়েছেন বলেই দাবি নেটাগরিকদের একাংশের।
২৫ বছরের ছোট মেয়ের প্রেমে মজেছেন টম ক্রুজ 