ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকাদের হাতে হাতে ফুল থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু এতে বাধ সেজেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশনে ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ লেখা একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
কেন যাবে না এর ব্যাখ্যা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানের নাজমুল ইসলাম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘ফুল নিয়ে ওঠে অনেকে ফুলের পাতা ছিঁড়ে মেট্রোরেলের ভিতরে রেখে যায়। ফূলের পানি পরে মেট্রোরেলের বসার সিট নষ্ট করে অনেকে। তাছাড়া ফুল স্টেশনে ফেলে দিয়ে আবর্জনা তৈরি করেন অনেক যাত্রী। তাই ফুল নিয়ে ওঠা নিষেধ করা হয়েছে বলে জানান তিনি।’
এর আগে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত কারওয়ান বাজার স্টেশনে কাঁচা শাক-সবজি ও মাছ-মাংস নিয়ে মেট্রোরেলে প্রবেশে নিষেধ করে নোটিশ টানানো হয়। সেখানে বলা হয়, কাঁচা শাক-সবজি, মাছ ও মাংস পরিবহন নিষেধ।
মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। পরবর্তী সময় ২০২৩ সালের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ১৬টি স্টেশনের সবগুলো থেকেই যাত্রী ওঠা-নামা করে। সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে।
ভালোবাসা দিবসে ছেলেকে নিয়ে তাজমহলের সামনে বুবলী
ঘুড়ির জন্য বন্ধ থাকা মেট্রোরেল চালু