বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক এহ্সান মাহমুদের নতুন উপন্যাস ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’। বইটির প্রচ্ছদশিল্পী আরাফাত করিম, প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী, যা পাওয়া যাবে ৩৫৬ নম্বর স্টলে। এছাড়া রকমারি ডটকমসহ অনলাইনেও বইটি পাওয়া যাচ্ছে, যার মূল্য ২৫০ টাকা।
‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’ এহ্সান মাহমুদের দ্বিতীয় উপন্যাস। তার প্রথম উপন্যাস ‘একাত্তরের লাল মিয়া’ প্রকাশিত হয়েছিল ২০১৫ সালের বইমেলায়।
দীর্ঘ বিরতির পরে নতুন উপন্যাস নিয়ে লেখক বলেন, ‘সময়ের হিসেবে প্রায় এক দশক পরে নতুন উপন্যাস পাঠকের সামনে হাজির করা গেল। এই সময়ে নতুন উপন্যাস প্রকাশিত না হলেও অন্যান্য লেখালেখি নিয়ে ছিলাম। এছাড়া কিছু অর্ধসমাপ্ত উপন্যাসের সঙ্গে সময় কেটেছে।’
এহ্সান মাহমুদের প্রকাশিত অন্য বইয়ের মধ্যে রয়েছে আদিবাসী প্রেমিকার মুখ (কবিতা, প্রকাশকাল ২০১৬), আত্মহত্যার স্মৃতি (কবিতা, ২০১৮) এবং স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার: আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ২০০৯-২০২৩ (ইতিহাস ও রাজনীতি, ২০২৪)।
