রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘এভাবে বেশিদিন আর চলবে না। জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না।’
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে।
মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে চাঁদের বাড়িতে যান রিজভী। এ সময় কারাবন্দি চাঁদের অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোাঁজখবর নেন।
এ সময় পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তি দাবি জানান।
রুহুল কবির রিজভী পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে বলেন, ‘এভাবে বেশি দিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে।’
তিনি অবিলম্বে কারাবন্দি চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম।
শিক্ষার্থীর পকেটে গাঁজা ঢুকিয়ে দিল পুলিশ, ৫ লাখে রেহাই
‘আমি পেট্রোল চালিত ইঞ্জিন নই যে প্রতিদিন তিনশ ছয় মারব’