বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার পুলিশের বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলা বিএনপি। নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় জেলা বিএনপি নেতারা ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক লিফলেট বিতরণ করেন।
এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতারা বাধা উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এতে অংশগ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা শাজাহান ফকির, শাখাওয়াত হোসেন সবুজ, আজিজুর রহমান পেড়া, শাখাওয়াত হোসেন সেলিম, মনিরুজ্জামান খান লাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনীসহ অনেকে।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, ‘ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান’ জানিয়ে দেশরক্ষায় জনগণকে আন্দোলনমুখী করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
আর নাচবেন না নোরা ফাতেহি!
ঝটপট কুইজের বিজয়ী সুলতান বাইজিদ, শবনম ও হাবিব